সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিন বিক্রির জন্য নয়: মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়।

এমনকি গাজা, পশ্চিম তীর বা জেরুজালেম— ফিলিস্তিনের কোনো অংশই পরিত্যাগ করা হবে না বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার আবারো বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যানও করেছেন তিনি।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভার উদ্বোধনী বক্তৃতার সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন।

আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণের কথা উল্লেখ করে আব্বাস বলেন, ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি । তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ফিলিস্তিনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না বলেও জোর দেন তিনি।

এ ছাড়া প্রেসিডেন্ট আব্বাস ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

২০০২ সালে বৈরুতে আরব লীগের শীর্ষ সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগে ১৯৬৭ সীমানার মধ্যে একটি স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আব্বাস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার সাক্ষাতের সময় তিনি ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে তার দেশের দৃঢ় প্রত্যাখ্যানের কথা পুনর্নিশ্চিত করেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা