ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে বাধা দেওয়ার অভিযোগে শাস্তিপ্রাপ্ত সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইনজামামুল হাসানের বহিষ্কারাদেশ ও সনদ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর সনদ বাতিল করে দেওয়া মানে তার ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস করে দেওয়া। তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা আরও বলেন, ইনজামামুল কখনোই সহিংসতায় জড়িত ছিল না। তদন্ত কমিটির প্রতিবেদনে তার বক্তব্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

মানববন্ধনে বক্তারা দ্রুত সিদ্ধান্ত স্থগিত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার নামে কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করা যাবে না।

এর আগে মানববন্ধনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন। একই দাবিতে ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা এসোসিয়েশনের শিক্ষার্থীরাও পৃথক একটি স্মারকলিপি জমা দেয়।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হুমকি, হামলায় আহতদের চিকিৎসায় বাধা এবং উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ইনজামামুল হাসানসহ ১৩ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়। তাদের মধ্যে যারা এখনও ছাত্রত্বে রয়েছে তাদের স্থায়ী বহিষ্কার এবং যারা কোর্স সম্পন্ন করেছে তাদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় সনদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইবিতে শহীদ হাদির হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষোভ

জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে...

পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৪ জন প্রা...

৩ দিন পর আবারও ফের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

অবরোধ কর্মসূচি পালনের প্রায় ৫ ঘণ্টা পর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত...

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্য...

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা