ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

টেকনাফ ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ শেখ শহীদুল ইসলাম সবুজ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক সবুজ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বালুখালী (তুলাতলী) গ্রামের বাসিন্দা। তিনি মৃত মো. আবুল কাসেমের পুত্র। শুক্রবার (১২ ডিসেম্বর) হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা