সারাদেশ

"চট্টগ্রামের দখলকৃত সব খেলার মাঠ উন্মুক্ত করা হবে" — মেয়র শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন যে নগরের দখলকৃত সব খেলার মাঠ পুনরুদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বৃহস্পতিবার রাতে ইউনিটি ব্রাদার্স ক্লাব ও শতাব্দী ক্লাব আয়োজিত পৃথক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মেয়র বলেন, “কিশোর গ্যাং ও মাদক সমস্যার মূল কারণ শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের অভাব। তাই খেলার মাঠ দখলমুক্ত করে সব বয়সী মানুষের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা চসিকের অগ্রাধিকার।” তিনি জানান, ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১১টি মাঠের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি মহসিন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠও সংস্কার করা হবে।

ডা. শাহাদাত আরও জানান, দখল হওয়া মাঠগুলোর তালিকা প্রণয়ন করা হচ্ছে। শিগগিরই এসব মাঠের সীমানা নির্ধারণ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ড্রেনেজ উন্নয়ন কাজ শুরু হবে। তিনি বলেন, “আগ্রাবাদের দখল হওয়া রাস্তা যেমন উদ্ধার করেছি, ঠিক তেমনি মাঠগুলোও উদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে। মাঠ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর, মহানগর মুক্তিযোদ্ধাদলের সভাপতি মো. হাজী হোসেন, বিএনপি নেতা জমির আহমেদ, হাসান রুবেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা