সংগৃহীত
আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের ফুসফুসে নিউমোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। তার শারীরিক অবস্থা এখনো জটিল।

৮৮ বছর বয়সী এই ধর্মগুরু এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসনালির প্রদাহে ভুগছিলেন। গত শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভ্যাটিকান জানিয়েছে, মঙ্গলবার বিকালে পোপের বুকের সিটি স্ক্যানে দুই পাশেই নিউমোনিয়ার সূত্রপাত দেখা গেছে। এ জন্য তার অতিরিক্ত ওষুধ থেরাপি প্রয়োজন। ল্যাব পরীক্ষা, বুকের এক্স-রে এবং পোপের স্বাস্থ্যের অবস্থা একটি জটিল চিত্র তুলে ধরেছে।

তবে পোপ মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। মঙ্গলবার তিনি বই পড়ে, প্রার্থনা করে ও বিশ্রাম নিয়ে দিন কাটিয়েছেন।

পোপ ফ্রান্সিস শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার জন্য প্রার্থনা করতে বলেছেন।

গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের শরীরে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

চলতি বছর ক্যাথলিক বর্ষের জন্য সপ্তাহান্তে বেশ কয়েকটি অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পোপের। ক্যাথলিক বর্ষ আগামী জানুয়ারি পর্যন্ত চলবে। তবে আগামী রোববার পর্যন্ত তার সব পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়েছিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা