সংগৃহিত
লাইফস্টাইল

মাইগ্রেন দূর করে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক: মাইগ্রেন সহ্য করা কঠিন। এই সমস্যা শীতের সময়ে আরও তীব্র হয়। মাইগ্রেন হলে আলো ও শব্দ সহ্য হয় না, এমনকী বমির মতো সমস্যাও বেশি দেখা দিতে পারে। এই যন্ত্রণা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। এ ধরনের ব্যথা হলে তখন বাকিসব কাজ করা মুশকিল হয়ে যায়। মাইগ্রেন থেকে দূরে থাকার জন্য নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকেও।

চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেন দূর করে কোন খাবারগুলো-

১) দানাশস্য ও বাদাম:

মাইগ্রেন দূর করার জন্য খাবারের তালিকায় রাখতে পারেন বিভিন্ন দানাশস্য ও বাদাম। কারণ এ ধরনের খাবারে ম্যাগনেসিয়াম থাকে। বিশেষজ্ঞরা বলেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যেকোনো খাবার মাইগ্রেন কমাতে সাহায্য করে। ফ্ল্যাক্সসিড, সিয়া সিড, কাজু বাদাম- এ ধরনের খাবার ম্যাগনেসিয়ামে ভরা। প্রতিদিনের খাবারে এগুলো থাকলে মাইগ্রেনসহ অন্যান্য মাথাব্যথাও দূর হবে সহজে।

২) হার্বাল টি:

শরীর যদি হাইড্রেটেড থাকে তাহলে মাইগ্রেন থেকে দূরে থাকা সহজ হয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব খাবার শরীরকে হাইড্রেটেড রাখে সেগুলো মাইগ্রেন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এক্ষেত্রে বেছে নিতে পারেন হার্বাল টি। কারণ এটি আপনাকে এই কাজে সাহায্য বরবে। ফ্লেভারড টিয়ের মধ্যে পিপারমিন্ট টি। এটি মাইগ্রেন উপশমে সহায়ক হবে।

৩) টকদই:

যেসব খাবার আমাদের শরীরের জন্য উপকারী তার মধ্যে একটি হলো টকদই। এটি নানাভাবে শরীর ভালো রাখে। অনেক সময় গ্যাসের কারণে মাইগ্রেনের সমস্যা বাড়ে। এক্ষেত্রে মাইগ্রেন থেকে দূরে থাকার জন্য খেতে পারেন টক দই। এতে আপনার পেট ভালো থাকবে এবং শরীরও হাইড্রেটেড থাকবে। সেইসঙ্গে দূর হবে মাইগ্রেনও।

৪) ফল ও সবজি:

নিয়মিত তাজা ফল ও সবজি খাওয়ার অনেক উপকারিতা। এতে থাকে নানা ধরনের প্রয়োজনীয় পুষ্টি। নিয়মিত সবজি ও ফল খেলে কমে মাইগ্রেনের সমস্যা। সেইসঙ্গে শরীরও সুস্থ থাকে। ভালো থাকে পেটের স্বাস্থ্য। তাই প্রতিদিনের তিনবেলার খাবারেই যোগ করতে পারেন নানা রকম ফল ও সবজি। এতে সুফল পাবেন দ্রুতই।

৫) মাছ

মাইগ্রেন থেকে বাঁচতে চাইলে বিভিন্ন ধরনের মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন। বিশেষ করে সামুদ্রিক বিভিন্ন মাছে থাকে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই উপাদান ইনফ্লেম্যাশন কমাতে সাহায্য করে। মাছ ও সামুদ্রিক অন্যান্য খাবারে থাকা প্রোটিন ও উপকারী ফ্যাট মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ করে। সেইসঙ্গে শরীরে পৌঁছে দেয় প্রয়োজনীয় অনেক পুষ্টিও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা