সংগৃহীত
খেলা

ভুল সময়ে জন্মেছেন রোনালদো: ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো নন, লিওনেল মেসিই বিশ্বসেরা বলে জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী আনহেল ডি মারিয়া।

তিনি বলেন, সিআরসেভেন ভুল সময়ে জন্মেছেন। কেননা, একই সময় জাদুর কাঠি নিয়ে জন্মেছেন লিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে বিশ্বসেরা আখ্যা দিতে এভাবেই মন্তব্য করেন ডি মারিয়া। এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার দারপ্রান্তে থাকা ক্রিস্টিয়ানো নিজেকে এক সাক্ষাৎকারে বিশ্বসেরা দাবি করেন। এই মন্তব্যের বিপরীতে মারিয়া বলেন, রোনালদো নাকি নিজেকে নিজেই সব সময় বিশ্বসেরা দাবি করে আসছেন।

কে সেরা, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি নাকি পর্তুগিজ রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো? এ বিতর্কের অবসান করতে গেলে, অতল সাগরে হারিয়ে যাওয়ার দশা হয় ফুটবল ভক্তদের। সে বিতর্কের অবসান করতে প্রায়ই দুজনের তুলনা করতে দেখা যায় ভক্ত সমর্থকদের। কখনো সেই তর্কে জিতে যান এলএমটেন, কখনো আবার এগিয়ে থাকেন ক্রিস্টিয়ানো।

কখনো কখনো শুধু ভক্ত সমর্থকরা নন, বিশ্বসেরার তর্কে মাতেন এই দুই সুপারস্টারের সতীর্থরাও। এবার সে পালে হাওয়া দিলেন ডি মারিয়া। এলএমটেন আর রোনালদো, দুজনের সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে তার। সেই অভিজ্ঞতা থেকেই এবার বিশ্বসেরার নাম জানালেন মারিয়া।

৪১ বছর বয়সেও দুর্দান্ত গতিতে ছুটে চলা রোনালদো এবার অপেক্ষায় এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রন নিজেই নিজেকে বিশ্বসেরা দাবি করেন। যদিও সে কথায় আপত্তি আছে ডি মারিয়ার। সিআরসেভেন নাকি অনেক সময় নিজেকেই নিজে সেরা দাবি করে থাকেন। তার চোখে বিশ্বসেরা ফুটবলার শুধুই লিওনেল মেসি। রোনালদো ভুল সময়ে জন্মেছেন বলেও মন্তব্য করেন ডি মারিয়া।

ডি মারিয়া বলেন, আমার চোখে মেসিই বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। সেটা কোনো দ্বিধা ছাড়াই। আমি অবাক হইনি। রোনালদোর সঙ্গে চার বছর খেলেছি। সে সব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু রোনালদো ভুল সময়ে জন্মেছেন। সময়টা ওর পক্ষে না। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন।

গোলের সংখ্যা বিবেচনায় রোনালদো অনেকে এগিয়ে রাখলেও, গোল দিয়ে মেসিকে বিবেচনা করতে চান না ডি মারিয়া। রন আর মেসি দুজনের সঙ্গেই খেলার সুবাদে এই দুজনের পার্থক্যট বেশ স্পষ্টভাবে তুলে ধরেছেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে। কোন কোন ক্ষেত্রে দুজনের মধ্যে ব্যবধান আছে তাও দেখিয়ে দিলেন মারিয়া।

আর্জেন্টাইন এ তারকা বলেন, সংখ্যাই সত্যিটা বলে দেয়। একজনের ব্যালন ডি’অর আটটি, আরেকজনের পাঁচটি। এখানে অনেক বড় ব্যবধান। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকজনের নেই। একজনের দুইটা কোপা আমেরিকা ট্রফি আছে। এ রকম আরো অনেক পার্থক্য আছে। মাঠের খেলার দিকেই দেখুন। একজন প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট এমনভাবে খেলছে, যেন বাড়ির উঠোনে খেলছে। সব সময় একই ধরনের গোল করে যাচ্ছে এবং সেটা ১৮, ২০ বছর ধরেই।’

তবে, সব যুক্তির পরও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই তাদের অবস্থানে ছুটে চলেছেন দুর্বার গতিতে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা