খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্কও খেলবেন না, অজিদের অধিনায়ক স্মিথ

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ইনজুরির ধাক্কা লেগেছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে খেলতে পারবেন না টুর্নামেন্টে। ইনজুরিতে আসর শেষ জজ হ্যাজলউডেরও।

মিশেল মার্শ আগেই ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মার্কোস স্টইনিস। এতো সব দুঃসংবাদের ভীড়ে আরো এক ধাক্কা খেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ পেসার মিশেল স্টার্ক।

স্টিভ স্মিথকে অধিনায়ক করে সিএ’র নির্বাচক জর্জ বেইলি বুধবার (১২ ফেব্রুয়ারি) দল ঘোষণা করেছেন। নতুন চেহারার পেস বোলিং আক্রমণে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার শেন অ্যাবট, নাথান এলিস ও অ্যারন হার্ডি এবং বাঁ-হাতি পেসার বেন ডারসুইচ ও স্পেন্সার জনসন।

এছাড়া দুই স্পিন অলরাউন্ডার ও দুই বিশেষজ্ঞ স্পিনার আছেন অস্ট্রেলিয়ার দলে। অলরাউন্ডার হলেন- গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শট। লেগ স্পিনার হলেন অ্যাডাম জাম্পা ও তানভির শাংহা। ব্যাটিং আক্রমণে ট্রাভিস হেডের সঙ্গে ফ্রেশার ম্যাকগার্ক, মার্নাস লাবুশানে, জস ইংগলিস ও অ্যালেক্স কেরি।

দল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচন বেইলি বলেন, ‘আমরা স্টার্কের সিদ্ধান্তের সম্মান জানাই। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। তবে তিনি না থাকায় অন্যের জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে।’

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল: স্টিথ স্মিথ (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডারসুইচ, নাথান এলিস, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জস ইংগলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির শাংহা, ম্যাথু শট, অ্যাডাম জাম্পা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছ...

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভ...

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শ...

সরকার প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়ে রেখেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা