সংগৃহীত
খেলা

রিয়ালের হার ঠেকালেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

বিতর্কিত পেনাল্টি থেকে হুলিয়ান আলভারেজের করা গোলে শুরুতে পিছিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরে পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়ে হার ঠেকান কিলিয়ান এমবােপ্পে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের দুই ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। এতে করে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

এদিন খেলার শুরুতে কিছুটা চাপিয়ে খেলছিল অ্যাতলেটিকো। বিরতির পর তারা রক্ষণে মন দেয়। প্রথমার্ধের ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিলো অ্যাতলেটিকো।

বক্সের ভেতর চুয়ামেনি প্রতিপক্ষের খেলোয়াড় স্যামুয়েল লিনোর পায়ে পা লাগালে পেনাল্টি পায় তারা, এই পেনাল্টি নিয়ে অবশ্য কিছুটা বিতর্ক আছে। ভিএআরে পাওয়া সিদ্ধান্তের পর সেখান থেকে গোল পান আলভারেজ।

বিরতির খানিক পরই গোলটি শোধ দিয়ে দেয় রিয়াল। ডান প্রান্ত দিয়ে দুইজন ফুটবলারকে কাটিয়ে দারুণ ক্রস করেন রদ্রিগো। বক্সের ভেতর থেকে জুড বেলিংহ্যাম প্রথমে শট নিয়েছিলেন, সেটা ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়ান এমবাপে।

হার এড়ানো গেলেও এই ফলে হতাশ রিয়াল। কোচ আনচেলত্তি জানান নিজেদের মাঠে পুরো পয়েন্ট চেয়েছিলেন তারা, দল হতাশ কারণ তারা মনে করে আরো বেশি কিছু প্রাপ্য ছিল ... তবে একটা কারণে খুশি কারণ আমরা এখনও শীর্ষে আছি। দ্বিতীয়ার্ধে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, আমাদের অনেক সুযোগ ছিল।

২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল, সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অ্যাতলেটিকো। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা