খেলা

বুমরাহকে নিয়ে দুঃসংবাদ ভারতীয় শিবিরে

ক্রীড়া ডেস্ক

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। হাইব্রিড মডেলের এই আসর অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ দুবাইতে। আগামী ২০ তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুই বারের চ্যাম্পিয়নদের যাত্রা। তবে আসর শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। সিডনি টেস্টে পাওয়া চোটে চ্যাম্পিয়নস ট্রফিতে জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

বুমরাহ না থাকলে, ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা ৩০ থেকে ৩৫ শতাংশ কমে যাবে-এমনটাই মনে করছেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। এই ভারতীয় পেসারের খেলা নিয়ে কী করবে এ নিয়ে নির্বাচকরাও রয়েছে ধোঁয়াশায়।

ভারতের বোলিং আক্রমণের প্রধান শক্তি নি:সন্দেহে জাসপ্রিত বুমরাহ। ২৪ সালে ছিলেন ফর্মের তুঙ্গে। ভারতের টি-টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন বুমরাহ, হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়ও। বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও বুমরাহ হয়েছেন সিরিজসেরা। সেই সঙ্গে ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন এই ভারতীয় পেসার।

রবি শাস্ত্রী বলেন, বুমরাহ ভালোভাবে ফিট না হলে ভারতের সুযোগ ৩০ থেকে ৩৫ শতাংশই কমে যাবে। আর বুমরাহ যদি সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারে, তাহলে ডেথ ওভারে ভারতের ভালো করার নিশ্চয়তা থাকবে। তখন ব্যাপারটা ভিন্ন হবে।

তিনি আরো বলেন, ‘বুমরাহর না থাকার শঙ্কা বাস্তবে ঘটলে এটা খুব বড় ঝুঁকি হয়ে যাবে দলের জন্য। সামন ভারতের বড় ব্যস্ততা আছে। এখন সে ক্যারিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে, আমার মনে হয় এক ম্যাচের জন্য খেলানো এবং ভালো কিছু আশা করাটা খুব বেশি হয়ে যায়। কারণ, সবার প্রত্যাশা থাকবে অনেক বেশি। সবাই মনে করবে বুমরাহ মাঠে নেমেই খেলা বদলে দেবে, কিন্তু পিঠের চোট থেকে ফিরে ভালো করা সহজ কিছু নয়।’

চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে আট দল নিয়ে। যেখানে গ্রুপ পর্বে তিন ম্যাচ এর পর সম্ভাব্য সেমিফাইনাল ও ফাইনাল। ইনজুরি কাটিয়ে বুমরাহ ফিরলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন একটি বা দুটি ম্যাচে। তবে এ ব্যাপারে স্পষ্ট নয় নির্বাচকদের বার্তা।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ২৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ভারত-পাকিস্তান মহারণ। ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ভারত নকআউট পর্ব কিংবা ফাইনালে ওঠার সঙ্গে নির্ভর করবে টুর্নামেন্টের ভেন্যুও। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত থাকলে সেটি অনুষ্ঠিত হবে দুবাইতে। অপরদিকে, ভারত ফাইনাল মিস করলে আসরের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা