খেলা

সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ

ক্রীড়া প্রতিবেদক

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো যায়নি জাতীয় ক্রিকেট দলের মেয়েদের। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) হয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। সেখানেই শেষ নয়, ক্যারিবিয়ানদের কাছে ওয়ানডে সিরিজ হারের কারণে আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার পথটাও বন্ধ হয়ে গেছে বাংলাদেশের। এখন বৈশ্বিক টুর্নামেন্টে জায়গা পেতে বাছাইপর্ব নামক পরীক্ষায় বসতে হবে জ্যোতিদের।

উইন্ডিজ সফরের এ ধাক্কার রেশ সামলে উঠতে না উঠতেই আবারো দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাসান তিলকারত্নে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই লঙ্কান কোচ। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিলকারত্নে। পরে সদ্য সমাপ্ত উইন্ডিজ সফর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

লঙ্কান এ কোচের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের ইন-চার্জ হাবিবুল বাশার ক্রিকবাজকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিনি আমাদের জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।’

তিলরাত্নের অধীনে দ্বিপাক্ষিক সিরিজে বেশ কিছু সাফল্য অর্জন করলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ। তার অধীনে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে মোটে একটি ম্যাচ জিতেছিল।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, তিলকারত্নের অধীনে জাতীয় দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিল না বিসিবি। সে কারণে এ লঙ্কান কোচের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে উৎসাহী ছিল না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বরং তিলকারত্নের বিকল্প খোঁজার কথা ভাবছিল। এটি বুঝতে পেরে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, এবার একজন দেশি কোচকে দায়িত্ব দিতে চায় বিসিবি। সেক্ষেত্রে নিগারদের ড্রেসিংরুম সামলানোর দৌড়ে এগিয়ে আছেন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারোয়ার ইমরান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা