সংগৃহীত
জাতীয়

ভাষানটেকে আবুলের বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

তিনি জানান, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।

আগুন নেভাতে গিয়ে বস্তির বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, হঠাৎ একটি ঘরে আগুন লাগছিল। আগুন আমরা প্রায় নিভিয়ে ফেলছিলাম। এরমধ্যে একটা সিলিন্ডার বার্স্ট হলে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে গিয়ে সিরাজুলের পিঠ পুড়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন।

বস্তির আরেক বাসিন্দা বন্যা আক্তার বলেন, আমাদের পাশের বাসায় দেখলাম ধোঁয়া বাইর হইতাছে। পরে দেখি আগুন।

অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন। ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা সদস্যরা।

বস্তির বাসিন্দা নুরুল ইসলাম জানান, সেখানে তার একটি দোকান আছে। ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশা চালাতে বেরিয়েছিলেন। ছেলে কলেজে যায়। দোকানে তখন তার স্ত্রী ছিল। অগ্নিকাণ্ডের সুযোগে লোকজন দোকানটিতে লুটপাট চালিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা