সংগৃহিত
বিনোদন

বাবা-মেয়ের চরিত্র থেকে প্রেমিক-প্রেমিকা!

বিনোদন ডেস্ক: অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ও আয়েশা ভট্টাচার্য ওপার বাংলার ধারাবাহিক ‘পুণ্যিপুকুরে’ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তবে সম্প্রতি সময়ে অসম এই জুটিরই প্রেমের খবর ছড়িয়েছে টলিউড পাড়ায়।

কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ, দোলন রায়-দীপঙ্কর দাসের পর কি তাহলে আরও এক ‘বিতর্কিত বিয়ে’ আসতে চলেছে সামনে? ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্ন শুনেই হেসে ফেললেন আয়েশা।

বললেন, ‘প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।’ অভিনেত্রী পরিষ্কার করলেন, ‘আমরা প্রেম করছি না। তবে একসঙ্গে একটি সিনেমা করছি। যেখানে অম্বরীশকে আমার প্রেমিকের চরিত্রে দেখা যাবে। পর্দায় অসমবয়সী প্রেম দেখতে পাবেন দর্শকরা, বাস্তবে নয় (হাসি)।

পর্দায় নিজেদের জুটি প্রসঙ্গে আয়েশা বলেন, ‘আমার আর অম্বরীশদার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দুজনের চরিত্রই ভীষণ মজার। বেশ কয়েকমাস আগেই শ্যুট শেষ হয়েছে আমাদের। আমাদের দুজনের অসমবয়সের যে সম্পর্ক, তা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে গোটা সিনেমায়। দর্শকদের ভালো লাগবে। দেখতে খুব সুন্দর লাগবে। অম্বরীশদা এর আগেও মজার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এবারের চরিত্রটি একেবারে নতুন ধরনের।’

ছবির নাম ব্যুমেরাং। যেখানে ভূমিকায় থাকবেন অভিনেতা জিৎ ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আরও অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সৌরভ দাস। আগামী ১০ মে মুক্তি পেতে পারে এই সিনেমা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা