অপরাধ

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার পাঁচ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে চেকপোস্ট বসিয়ে ২১ কেজি গাঁজাসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলায় বাস-সিএনজিসহ যানবাহনের যাত্রী সেজে দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত বলে স্বীকার করেছে।

বুধবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল কাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সদরের বগুড়া রেলওয়ে এলাকায় অভিযান এবং ছোট বেলাইল অতিথি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে ২১ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা- বগুড়া সদরের চকসূত্রাপুর হরিজন কলোনীর ঝন্টু বাসপর (২০), কাহালু উপজেলার ছোটবাখোরা এলাকার শাহিন বাদশা (৪৮), লালমনিরহাট সদরের ফুলগাছ ভারালদা বাজারের মামুনুর রশীদ মামুন (২৬), হাতিবান্ধা দক্ষিণ বাড়ইপাড়ার জাহিদুল ইসলাম (২৬) এবং মমিনুর রহমান (২৫)। মাদক উদ্ধার অভিযান তৎপরতায় সর্বসাধারণের তথ্য সহযোগিতা চেয়েছে র‍্যাব।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা