অপরাধ

মানবতাবিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া, কেউ চাপ দেবেন না: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি কঠিন প্রক্রিয়া উল্লেখ করে এ বিষয়ে কাউকে চাপ না দিতে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (৫ মার্চ) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। এরআগে বিচার প্রক্রিয়ায় সব ধরনে সহযোগিতার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্টের সাবেক দুই কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিংকট্যাঙ্কের পক্ষ থেকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শ করেন তারা।

চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না।’

সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বিচারের বর্তমান অগ্রতি ও সার্বিক খোঁজ খবর নেন।

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গত ১৫ বছরে যারা গুম–খুনের শিকার তারা যেন ন্যায়বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তারা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলে জানান চিফ প্রসিকিউটর।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা