সংগৃহিত
লাইফস্টাইল

ফ্রিজে ৪ খাবার রাখা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্ক: খাবারের পুষ্টিগুণ ভালো রাখার জন্য ফ্রিজে রাখা হয়। তবে রাখলেই শুধু চলবে না, খাবার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখা ক্ষতিকর। কিন্তু আমরা না জেনেই অনেক সময় সেগুলো ফ্রিজে রাখি।

বিশেষজ্ঞরা বলছেন, ৪টি খাবার ফ্রিজে রাখলে তা বিষাক্ত হয়ে যেতে পারে। সেখান থেকে হতে পারে আপনার শরীরের কোনো ক্ষতির কারণ।

৪টি খাবার রয়েছে যেগুলো ফ্রিজে সংরক্ষণ করার ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, হিমায়নের প্রক্রিয়া চলাকালীন, নির্দিষ্ট কিছু খাবার সেগুলোতে থাকা প্রয়োজনীয় পুষ্টি হারায়। শুধু তাই নয়, খাবারের রঙ, স্বাদ এবং টেক্সচারও প্রভাবিত হয়। এই সমস্ত কারণে খাবারটি অস্বাস্থ্যকর হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কোন ৪টি খাবার ফ্রিজে রাখা ক্ষতিকর-

১) রসুন

রসুন বোটুলিজম-সৃষ্টিকারী স্পোরকে আশ্রয় দেয় বলে পরিচিত, যেগুলো খাদ্য আইটেম ঠিকভাবে সংরক্ষণ করা না হলে সক্রিয় হয়। যেকোনো সময় আর্দ্রতা ৬০% এর বেশি হয়ে গেলে এটি বাড়তে শুরু করে। বিশেষজ্ঞের মতে, রেফ্রিজারেটরগুলো ৬০% এর বেশি আর্দ্র হতে থাকে। ফ্রিজে রসুন সংরক্ষণ করলে তা অঙ্কুরিত হতে পারে এবং মাইকোটক্সিন নামে পরিচিত বিষাক্ত যৌগের বৃদ্ধি ঘটাতে পারে, যা স্বাস্থ্যের গুরুতর অবস্থার কারণ হতে পারে।

২) পেঁয়াজ

পেঁয়াজ কম তাপমাত্রায় প্রতিরোধী। এটি অল্প তাপমাত্রায় রাখলে তা অংকুরিত হতে শুরু করে। একটি কাটা পেঁয়াজ ফ্রিজে রেখে দিলেও সমস্ত ব্যাকটেরিয়া শুষে নিতে পারে, ফলে এটি খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, হয় পুরো পেঁয়াজ ব্যবহার করুন বা অবশিষ্টাংশ ফেলে দিন।

৩) আদা

অনেকটা রসুনের মতো, আদাও ফ্রিজে রাখলে ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞের মতে, ফ্রিজে আদা রাখলে তাতে সবুজ ছত্রাক তৈরি করতে পারে। যা ওক্র্যাটক্সিন এ তৈরি করে। এটি একটি সাধারণ খাদ্য-দূষিত মাইকোটক্সিন। বেশ কয়েকটি গবেষণা অনুসারে, এই দূষণ কিডনি এবং লিভারের সমস্যার সঙ্গে সম্পর্কিত এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতাকেও প্রভাবিত করে।

৪) ভাত

ফ্রিজে ভাত সংরক্ষণ করা এখন একটি সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অভ্যাস আপনার জন্য ক্ষতিকর। ফ্রিজে ভাত রাখলে তাতে স্টার্চের মাত্রা বেড়ে যায়। সেইসঙ্গে এটি আপনার কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রাকেও প্রভাবিত করে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সর্বোত্তম অভ্যাসটি হলো ভাত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফ্রিজে সংরক্ষণ না করা এবং খাওয়ার আগে তা পুনরায় গরম করে খাওয়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা