সংগৃহিত
লাইফস্টাইল

শীতে ফুসফুসের সংক্রমণ এড়াতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: বায় দূষণ ও ধূমপানের কারণে ফুসফুস প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধূমপায়ীর পাশাপাশি পরোক্ষ ধূমপানের কারণেও ছোট-বড় অনেকেরই ফুসফুসে সমস্যা দেখা দিচ্ছে।

যদিও প্রাকৃতিকভাবেই ফুসফুস সেসব ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে নেয়। তবুও দীর্ঘদিন ধরে ধূমপান ও বায়ুদূষণের কারণে ফুসফুস তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে ও প্রদাহ বা সংক্রমণ শুরু হয়।

তবে শীতে ঠান্ডা বাতাসের কারণে শ্বাসযন্ত্রের শ্লেষ্মা ও ব্রঙ্কোস্পাজম শুকিয়ে যায়। ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়ে। শীতকালে শরীরের তাপমাত্রা কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। আর এ কারণে ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়ে। এ কারণে শীতে ফুসফুসের যত্নে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

চলুন জেনে নেওয়া যাক ফুসফুসের স্বাস্থ্য বজায় রাখার কয়েকটি উপায়-

১) তামাক গ্রহণ বা ধূমপান বন্ধ করুন ও পরোক্ষা ধূমপানও এড়িয়ে চলুন।

২ ) নিয়মিত ব্যায়াম করুন, গভীর শ্বাসের ব্যায়াম শিখুন, ধ্যান করুন ও চাপ এড়ান।

৩ ) স্বাস্থ্যকর সুষম খাদ্য অভ্যাস বজায় রাখুন, হাইড্রেটেড থাকুন ও নিজেকে উষ্ণ রাখুন।

৪ ) বার্ষিক চেক-আপ করুন। বায়ু দূষণ এড়িয়ে চলার চেষ্টা করুন।

৫ ) ঘরের বায়ু ভালো রাখতে এইচইপিএ ফিল্টার ও এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন।

৬ ) জনসমাগম এড়িয়ে চলুন ও মাস্ক ব্যবহার করুন।

৭ ) নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও নাক ও মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন।

৮ ) ইনফ্লুয়েঞ্জা টিকা নিন।

৯ ) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিরোধমূলক ইনহেলার ও ওষুধ ব্যবহার করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা