সংগৃহীত
খেলা

পেরু ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরির হানা 

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা দলে আচমকাই দুর্ভাগ্যের শুরু হয়েছে। নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিন ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে আখাশি-সাদারা। দুই ম্যাচে ছিল হার। এক ম্যাচে ড্র। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত লিওনেল স্কালোনিরা। বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে সবার উপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে।

এর মাঝে নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে ইনজুরি। বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইনজুরিতে পড়েন জের্মান পেৎজেল্লা। এরপর থেকেই শুরু। মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়তো নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতেই নেই কোচ স্কালোনি। স্কোয়াডে মোট ছয় তারকা এখন আছেন ইনজুরির কবলে।

পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ছয় তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে।

নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসির দলটি ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বাভাবিকভাবে যদিও তারাই ম্যাচটিতে ফেবারিট হিসেবে নামবে। আগামী বুধবার ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু। চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।

প্যারাগুয়ে ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছেন মোলিনা, তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে নেমে। ডান পায়ের আঙুলে চোট পাওয়া রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকোও কাঁধে হালকা চোট পেয়েছিলেন।

শেষ ম্যাচে হারের পরও বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান ব্রাজিলের।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা