ইমরুলকে গার্ড অব অনার দিচ্ছেন সতীর্থরা
খেলা
টেস্ট থেকে অবসর

ইমরুলকে বিসিবির সম্মাননা

ক্রীড়া প্রতিবেদক

২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট দলে ছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনও ফরম্যাটেই দেখা যায়নি তাকে। শেষ কয়েক বছর ধরে জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও নিজের জার্নিটাকে বেশি লম্বা করলেন না এই ওপেনার। বিদায় বলে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে আর দেখা যাবে না জাতীয় দলের সাবেক ওপেনারকে। আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ইমরুল। বিদায়ী ম্যাচে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় লিগে খুলনা ও ঢাকার মধ্যকার ম্যাচ শুরুর আগে ইমরুলকে গার্ড অব অনার দিয়েছে দুই দলের ক্রিকেটাররাও। তার কিছুক্ষণ পরই তাকে ক্রেস্ট উপহার দেয় বিসিবি। সে সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পালকেও দেখা গেছে এ সময়।

বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ভালো করতে পারেননি ইমরুল। শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। তিনটি বাউন্ডারি মেরে বিদায়টা রাঙানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে মোহাম্মদ এনামুল হকের বলে আশিকুর রহমান শিবলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। তার আগে ২৭ বলে করেছেন ১৬ রান। শেষটা রাঙানোর জন্য আরও একটি ইনিংস অবশ্য পাচ্ছেন ইমরুল।

৩৮ বছর বয়সী ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরম্যান্সের। টেস্টে অভিষেক হয় ২০০৮ সালের নভেম্বরে। প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে করেছেন ১ হাজার ৭৯৭ রান। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১৩৭ ম্যাচে ২৪৭ ইনিংসে ৭ হাজার ৯৪৬ রান আছে তার, গড় ৩২.১৭। ২০টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৭টি হাফ সেঞ্চুরি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা