ছবি: প্রতিকী
সারাদেশ

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহতসহ আহত দুই

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন(৫০)নাম এক কৃষক নিহত ও দুই জন আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইশা কান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত তাহের উদ্দিন ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও তিনি জাঙ্গালিয়া ইউনিয়নযুবদলের সহ-সভাপতি ছিলেন।

নিহতের চাচা আসাদ মিয়া জানায়, সকালে নিজের সবজি খেতে কাজ করতে যান তাহের উদ্দিন। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হলে জমিতে থাকা পানি সেচ যন্ত্রের ঘরে অবস্থান নেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তাহের উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সে সময় তাহের উদ্দিনের সাথে আরও দু’জন ছিলো ।

আহত দুজনের মধ্যে আল আমিন (৪০) ও হেলাল উদ্দিনকে (৪৫) এলাকাবাসী উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হেলাল উদ্দিন এর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপরদিকে আল আমিন এর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

ডিম খাওয়ার সেরা উপায় কোনটি?

অনেকেই ডিম দিয়ে দিন শুরু করতে পছন্দ করেন। কেউ সেদ্ধ ডিম পছন্দ করেন, আবার কেউ...

এসির চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে যেসব যন্ত্র

অনেকের ধারণা, ঘরে এসি ব্যবহারের কারণেই মূলত বিদ্যুৎ বিল বেশি আসে। তবে বাস্তবে...

ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

সাভারে পুলিশের অভিযানের সময় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিস...

‘আজ আমারও জন্মদিন, মা পরীরও’

চার বছরে পা দিয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন আমাল

চলতি বছরের শুরুতে হিন্দি সিনেমায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আলোচন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা