নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

প্রকল্পের কাজ ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে-দুদক চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি

‘নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আয়োজনে দুদকের ১৭২ তম গণশুনানী নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে দুদক এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরো আন্তরিক হতে হবে। সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের কাজে ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তালেবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ, ৫২’র ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

গণশুনানিতে ৩১টি সরকারি দপ্তরের বিপরিতে ৮১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুদক তপসিলভুক্ত ৫টি অভিযোগ অনুসন্ধানের জন্য নেয়া হয় এবং ৫৭টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। গণশুনানীতে ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে অনুসন্ধানের সিদ্ধান্ত এবং দুদকের অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়। শুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহীতারা সেবা গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত হয়রানীর শিকার হন তারা সেগুলো গণশুনানিতে সেবা দাতাদের মুখোমুখি হয়ে কমিশনের সামনে তুলে ধরেন। গণশুনানিতে উত্থাপিত সমস্ত অভিযোগের অনেকগুলোই আমলে নিয়ে সেবাদাতাদের দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা