বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) খানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বাগেরহাট-২ (সদর কচুয়া) সংসদীয় আসনে নির্বাচনী মনিটরিং টিম প্রধান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, সরদার অহিদুল ইসলাম পল্টু, মেহেবুবুল হক কিশোর, ফকির তারিকুল ইসলাম, আসাফউদ্দৌলা জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, এডভোকেট নুরুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালুকদার শহিদুল ইসলাম স্বপন।

দ্বি-বার্ষিক সম্মেলনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১২টায় শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে শেখ হাফিজুর রহমান চেয়ার প্রতীকে ২৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হরিণ প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়ে বাবুল ফকির। মোরগ প্রতীকে ২৩৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাওলাদার কবির হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তরফদার জাহিদুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিকাইল শেখ। সম্মেলন উপলক্ষে এলাকায় স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা