লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে কৃষকের তিনটি গরু দগ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কৃষক খলিলুর রহমানের তিনটি গৃহপালিত গরু দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে কৃষক খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ভোররাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নূর নবী হেডম বাড়িতে কৃষক খলিলুর রহমানের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। কৃষক খলিলুর রহমান কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের মেঝো ভাই।

ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি আমার গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। শত চেষ্টা করেও তিনটি গরুর একটিও বাঁচাতে পারিনি। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত ঘটনা। গরু চুরি না করতে পেরে পেট্রল দিয়ে গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান মুঠোফোনে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তাদের নিকটতম পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় গ্রাম-পুলিশ, শান্তির হাট বাজার নাইট-গার্ডদের সাথে কথা বলে সঠিক রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা