বাণিজ্য

তিন বিমানবন্দরের উন্নয়ন কাজে ৭৭৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

বাণিজ্য ডেস্ক: সরকার যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর উন্নয়ন কাজের জন্য ৭৭৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান।

তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী-এর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’-এর পূর্ত কাজ ৩টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৭২ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ১০৫ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ৪টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং খাদ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

ক্রয় কমিটির অনুমোদিত ১৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২৩ হাজার ৮২ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৫৪৬ টাকা উল্লেখ করে সাঈদ মাহমুদ খান বলেন, মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২২ হাজার ৩৬৭ কোটি ১১ লাখ ৭ হাজার ৫৪৬ টাকা এবং দেশীয় ব্যাংকের অর্থায়ন ৭১৫ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের প্রতিবাদ...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা