সংগৃহিত
বিনোদন

কে কেমন পোশাক পরবে সেটা ব্যক্তিগত পছন্দ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রুনা খান এক বছরের ব্যবধানে ৩৯ কেজি ওজন কমিয়ে নিজেকে দারুণভাবে বদলে ফেলেছেন। প্রতিনিয়ত ভক্তদের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। কখনো সাহসী পোশাকেও উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী।

রুনা মনে করেন, পোশাক পরার বিষয়টি একান্তই ব্যক্তিগত। সম্প্রতি নিজের ফেসবুকে ১০ বছর আগের ও বর্তমানের দুইটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে প্রায় একই পোশাকে দেখা মিলেছে তার।

দুইটি ছবিতেই সমুদ্রতীরে বসে ছিলেন রুনা। ক্যাপশনে লিখেছেন, প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা ২০১৩ তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপ এর সমুদ্রতীরে তোলা ২০২২ এ। আমার বয়স তখন ৩৯, ওজন ৬৫ কেজি।

রুনা জানালেন, ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গেলে এমন পোশাকই পরবেন তিনি। অভিনেত্রীর ভাষায়, বেঁচে থাকলে হয়তো ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরবো। কারণ আমি বিশ্বাস করি, কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ, বয়স ২০ না ৮০ সেটা যেমন কোন ব্যাপার না। ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোন ব্যাপার না। ব্যাপার হচ্ছে , এটা আমার পছন্দ।

অভিনেত্রী আরও লিখেছেন, আমি একজন পরিণত বয়সের মানুষ, আমার জীবন অবশ্যই আমার পছন্দ মতো যাপন করার অধিকার রাখি। শুধু পৃথিবীর কোন প্রাণের ক্ষতি না করে। দুটো ছবিতে সময়..জায়গা..বয়স..ওজন..অনেক কিছুর পার্থক্য। তবে এক টা বিষয় একই আছে, আমার পোশাক, বিশ্বাস,আর হাসি।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা