ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে বিজিবির মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৪৭ ব্যাটালিয়ন। গতকাল বিকেলে পৃথক দুইটি বিওপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। তেতুলবাড়ী বিওপির আয়োজনে তেতুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং রংমহল বিওপির আয়োজনে খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা দুটি হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। দুই স্থানে মিলিয়ে প্রায় ৪৫০ থেকে ৪৬০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।

সভায় অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, পার্শ্ববর্তী ভারতে বর্তমানে এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম চলছে। এ পরিস্থিতিতে বিএসএফ সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় জনগণ ও আনসার–ভিডিপিকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সীমান্তের ওপারের আত্মীয়–স্বজনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানানো, বিএসএফের গেইট পাহারা দেওয়া, পুশ-ইন ঠেকাতে বিজিবির পাশে থাকা—এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

বিজিবির অধিনায়ক সীমান্ত নিরাপত্তায় স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে আরও বলেন, সীমান্ত আইন মেনে চলা, সন্দেহজনক যেকোনো কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো এবং চোরাচালান প্রতিরোধে জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তিনি মাদক, অবৈধ অস্ত্র ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালানের সামাজিক ও নিরাপত্তাজনিত ক্ষতির দিক তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া শূন্য রেখা অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত এলাকায় বিচরণ না করা, গবাদিপশু শূন্য লাইনে না চরানো, ভারতীয় জমি লিজ না নেওয়া বা চাষ না করা এবং অহেতুক সীমান্তে যাতায়াত না করার পরামর্শ দেন তিনি।

সভায় জানানো হয়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বয় আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা