গাজীপুর প্রতিনিধি
সারাদেশ

আজমত আলীর স্মরণে গাজীপুরে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গাজীপুরের কৃতি সন্তান আজমত আলীর স্মরণে এক প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড গার্লস কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। সভাপতিত্ব করেন টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবর আলী, গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান কালা এবং সফিউদ্দিন একাডেমির সিনিয়র শিক্ষক মো. শফিক মাষ্টার।

প্রীতি ম্যাচে হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব নারী ফুটবল একাডেমি ৩-০ গোলে বিজয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল হাতেম।

প্রচুর দর্শকের উপস্থিতিতে জমজমাট এ খেলা উপভোগ করেন স্থানীয় ক্রীড়ামোদীরা। খেলায় আজমত আলীর ক্রীড়া অবদান স্মরণ করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা