সংগৃহিত
আন্তর্জাতিক

অশ্লীল শব্দ ব্যবহার করেছেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির বিশপদের সঙ্গে বৈঠকের সময় অশ্লীল শব্দের ব্যবহার করেছেন পোপ ফ্রান্সিস। সমকামী পুরুষদের যাজক হওয়ার অনুমতির বিষয়ে আলোচনার সময় পোপ অবমাননাকর এই মন্তব্য করেছেন।

ইতালির সংবাদমাধ্যম লা রিপাব্লিকা এবং কোরিয়ারে ডেলা সেরা সোমবার জানিয়েছে, এক সপ্তাহ আগে একটি ব্যক্তিগত বৈঠকে ৮৭ বছর বয়সী পোপের কাছ জানতে চাওয়া হয়েছিল, সমকামী পুরুষ যদি ব্রহ্মচারী থাকে তাহলে তাকে যাজকত্বের জন্য প্রশিক্ষণের অনুমতি দেওয়া উচিত কিনা।

জবাবে পোপ ফ্রান্সিস বলেছিলেন, তাদের উচিত নয় এবং রসিকতা করে বলেছেন, কিছু সেমিনারিতে ‘ইতিমধ্যেই অনেক বেশি ফ্রোসিয়াগিন রয়েছে।’ সমকামী পুরুষদের গালি দেওয়ার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়।

কোরিয়ারে ডেলা সেরা জানিয়েছে, বৈঠকে উপস্থিতদের মধ্যে কেউ কেউ অনুভব করেছিলেন যে পোপের মাতৃভাষা স্প্যানিশ। তাই তিনি বুঝতে পারেননি শব্দটি কতটা আপত্তিকর।

২০১৮ সালে ইতালীয় বিশপদের সঙ্গে এক বৈঠকে পোপ সতর্কতার সঙ্গে যাজকত্বের আবেদনকারীদের পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। একইসঙ্গে তিনি যাজকত্বের ব্যাপারে সন্দেহভাজন সমকামীদের প্রত্যাখ্যান করতে বলেছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা