সংগৃহিত
খেলা

অবসর নিলেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম

ক্রীড়া ডেস্ক: অবসরের ঘোষণা দিলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। বয়স বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হলো ৪১ বছর বয়সী এই ভারতীয় বক্সারকে।

২০১২ সালে লন্ডনে ৫১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মেরি কম। বক্সিংয়ে অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় নারী বক্সার তিনি।

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, কোনো পুরুষ বা মহিলা বক্সারের বয়স ৪০ পেরিয়ে গেলে আর কোনো প্রথম সারির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না। সেই নিয়ম মেনেই নিজের গ্লাভস তুলে রাখলেন মেরি।

অবসর ঘোষণার সময় আক্ষেপ নিযে মেরি কম বলেন, ‘এই খেলায় লড়াই করে জেতার ক্ষুধা এখনও আমার আছে। আমি আরও খেলতে চাই। কিন্তু বয়সের কারণে আমাকে খেলতে দেওয়া হচ্ছে না। আমি অসহায়। এটা দুর্ভাগ্যজনক। এই কারণে অবসরের সিদ্ধান্ত নিতে হচ্ছে। যাইহোক, সৌভাগ্যক্রমে আমি আমার ক্যারিয়ারে সবকিছুই অর্জন করেছি।’

বক্সিং ইতিহাসে অনেক রেকর্ড গড়েছেন মেরি কম। মেরি কম বিশ্বের প্রথম মহিলা বক্সার যিনি ছয়বার বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতেছেন। একই সময়ে, মেরি কম ভারতের প্রথম মহিলা বক্সার যিনি ২০১৪ এশিয়ান গেমসে সোনা জিতেছেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ২০০৬ সালে, মেরি কমকে পদ্মশ্রী এবং ২০০৯ সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা