ছবি: সংগৃহীত
সারাদেশ

অবশেষে শুরু হলো কদমরসুল সেতুর টেস্ট পাইলিংয়ের কাজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিতব্য কদমরসুল সেতুর টেস্ট পাইলিংয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শীতলক্ষ্যার পাড়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ এই কাজের উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ সদর ও বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা সহজ করতে কদমরসুল সেতু নির্মাণের উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুর পরিকল্পনা অনুমোদিত হয়। পরে ২০১৮ সালে একনেকের সভায় ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পায়।

বিভিন্ন কারণে নির্মাণকাজ দীর্ঘদিন আটকে থাকলেও অবশেষে টেস্ট পাইলিংয়ের মধ্য দিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব যৌথভাবে পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা