ছবি: সংগৃহীত
খেলা

 অপ্রতিরোধ্য মেসির দুই গোল, প্লেঅফে মায়ামি

ক্রীড়া ডেস্ক

দেখার মতো দুটি গোল উপহার দিলেন লিওনেল মেসি। বানিয়ে দিলেন আরও একটি গোল। পেনাল্টি পেয়েও নিজে না নিয়ে এগিয়ে দিলেন সতীর্থকে। নইলে হতে পারত তার হ্যাটট্রিক। ভাবছেন এসব আলোচনা এখন আবার কেন? কারণ, আগের ম্যাচের ম্যাচের মতো ঠিক এই সবকিছুই যে আবার করেছেন তিনি!

মেসিকে নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। শুধু বলা যায়, ছুটছেন তিনি অনিবারিত গতিতে। তার সেই ছুটে চলার সঙ্গী দল। মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি।

আগের ম্যাচে জিতেই প্লেঅফের দুয়ারে ছিল মায়ামি। এই জয়ে তা নিশ্চিত হয়েই গেছে।

নিউ ইয়র্ক সিটির মাঠে প্রথমার্ধের শেষ দিকে মায়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রদ্রিগেস। সেই গোলই মায়ামিকে এগিয়ে রাখে আরও ৩০ মিনিট।

পরে ১২ মিনিটের মধ্যে দুর্দান্ত দুটি গোল করেন মেসি। লিগের গোলের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি আগেই। সেই অবস্থান আরও সংহত করলেন আর্জেন্টাইন জাদুকর। ২৩ ম্যাচেই তার গোল এখন ২৪টি।

মায়ামির সবশেষ ১২ ম্যাচের আটটিতেই দুই বা এর বেশি গোল করলেন মেসি। মেজর লিগ সকারে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করা মাত্র চতুর্থ ফুটবলার তিনি।

অধিনায়কের দুই গোলের মাঝে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেস। এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড।

টানা তিন ম্যাচ জয়ের পর এবার হেরে গেল নিউ ইয়র্ক সিটি। গোল করতে ব্যর্থ হলো তারা ১০ ম্যাচে প্রথমবার।

নিউ ইয়র্কের মাঠে ৪৩তম মিনিটে সের্হিও বুসকেতসের চমৎকার পাস থেকে বল পেয়ে গোল করেন রদ্রিগেস।

৭৪তম মিনিটে বুসকেতসের চোখধাঁধানো একটি ডিফেন্সচেরা পাসেই গুলির বেগে ছুটে বল ধরে নিয়ে গোলকিপারকে পরাস্ত করেন মেসি।

তার পরের গোলটিও দর্শনীয়। মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে দারুণ গতিতে ছুটে দুজনকে এড়িয়ে কোনাকুনি শটে পরাস্ত করেন গোলকিপারকে।

মাঝে রদ্রিগো দে পলকে ফাউল করায় পেনাল্টি পায় মায়ামি, যেটি কাজে লাগান সুয়ারেস।

২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো মায়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা