ছবি: সংগৃহীত
রাজনীতি

এবার চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মোশারফ হোসেন দীপ্তি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং ও পাহাড়তলী) আসন থেকে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম ও তাঁর ছোট ভাই আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নেতাকর্মীরা জানান, মোশাররফ হোসেন দীপ্তি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও যুবরাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তাঁর নেতৃত্বে সংগঠন শক্তিশালী হয়েছে এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

তার সমর্থকরা জানান, “মোশাররফ হোসেন দীপ্তি একজন পরীক্ষিত নেতা। চট্টগ্রাম-১০ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে তিনি যোগ্য প্রার্থী। আমরা আশা করি, দলীয় মনোনয়ন পেলে তিনি এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।”

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, দীপ্তির জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা চট্টগ্রাম-১০ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতিকে আরও গতিশীল করবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

৬ মসলাতেই কমবে কোলেস্টেরল

খাবারের স্বাদ,রঙ,সুগন্ধ যোগ করে অনন্য মাত্রায় নিয়ে যেতে বহু যুগ ধরে আমাদের রা...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা