ছবি: সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন মীর হেলাল

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজীদ আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রোববার (২৮ ডিসেম্বর) তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন-এর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমাদানের সময় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

মনোনয়ন জমা শেষে প্রার্থী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম–৫ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, এই আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির নতুন ধাপ শুরু হলো। আগামী দিনে দলীয় কার্যক্রম আরও বেগবান করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম–৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন দলের তৎপরতা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

সফল হতে মৌয়ের পরামর্শ

শৃঙ্খলাই সাফল্যের মূল চাবিকাঠি—মনে করেন সাদিয়া ইসলাম মৌ। একজন...

তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিতের শঙ্কা

কয়েকদিনের ভারি বৃষ্টি আর উজানের ঢলের কারণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে...

ফাঁস হলো জামায়াত নেতার অডিও

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪...

জামায়াতের এমপির বিয়ে, 'শুভঙ্করের ফাঁকি’ !

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

সমালোচকদের জবাব দিলেন সৌরভ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা