ছবি: সংগৃহীত
জাতীয়

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। নতুন এই মন্ত্রিসভার সদস্য জহির উদ্দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে তিনি সচিবালয়ে আসেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যাঁরা বাস করেন, তাঁদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যাঁরা কাজ করেন। তাঁদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়।

জহির উদ্দিন আরও বলেন, ‘সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তাঁর পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা