ছবি: সংগৃহীত
জাতীয়

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

এ সময় ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তরুণ ও যুবসমাজের উন্নয়ন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি সরকার তরুণদের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রিসভার প্রতিটি বৈঠকেই যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তরুণদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণের পাশাপাশি কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক যুব দিবসের এ অনুষ্ঠানে দেশ-বিদেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) তৈ...

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে...

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে সম্পূর্ণ...

সাভারে ফের প্রেসারকুকার বোমা উদ্ধার

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা