ছবি: সংগৃহীত
রাজনীতি

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

আমার বাঙলা ডেস্ক

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রমজানুল করিম নামে এক ব্যক্তি তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন, বিষয়টি জানা যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১১টি আসনে এ পর্যন্ত ১০৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহকারী রমজানুল করিম জানান, আসিফ মাহমুদের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আসিফের পক্ষের লোকজন ঠিকানা ও ব্যাংক ড্রাফটের অর্থ দিয়ে ফরম সংগ্রহ করে দিতে বলেন। তিনি ফরম নিয়ে তাদের হাতে তুলে দেন।

তবে আসিফ মাহমুদের পরিবার বলছে, কুমিল্লা থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার চাচাতো ভাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমরা জানি তিনি ঢাকা-১০ থেকেই নির্বাচন করবেন।’

১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত ১২ ডিসেম্বর তিনি ফেসবুক পেজে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং নিজেই থানা নির্বাচনী কার্যালয় থেকে ফরম তোলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা