ছবি: সংগৃহীত
রাজনীতি

হাদি হত্যার আসামি ভারতে থাকলে ফেরত দেওয়ার আশ্বাস ভারতের: উপদেষ্টা রিজওয়ানা 

আমার বাঙলা ডেস্ক

শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কেউ যদি ভারতের ভেতরে অবস্থান করে, সে ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভারত সরকার—এ কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ এলাকায় ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চলমান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, হত্যার সঙ্গে সংশ্লিষ্টরা দেশ ছেড়ে পালিয়ে থাকলে তাদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক পর্যায়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে—হত্যাকারীকে যদি তাদের ভূখণ্ডে শনাক্ত করা যায়, তবে বাংলাদেশকে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি যুক্ত এবং যারা নেপথ্যে থেকে ভূমিকা রেখেছে, সবাইকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। নানা প্রতিকূলতার মধ্যেও বিচার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তথ্য উপদেষ্টা জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যেই মামলার চার্জশিট দেওয়া হবে। চার্জশিটের পর অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন। তার ভাষায়, সরকার দায়িত্বে থাকতেই এই হত্যার বিচার সম্পন্ন হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

আটকের ২ ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন শিক্ষা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভারতে প্রধানমন্ত্রী...

গোপন ক্যামেরা শনাক্ত করুন সহজেই

ছুটি কাটাতে দেশে হোক কিংবা দেশের বাইরে পর্যটকদের প্রথম পছন্দ হোটেল বা রিসোর্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা