খেলা

‘সবাই জানে আমার মান’

ক্রীড়া ডেস্ক

ইনজুরিকে আপন করেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে। ইনজুরিই বারবার থামিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান এই তারকার ক্যারিয়ার। সেই ইনজুরি কাটিয়ে আরেকবার জাতীয় দলে ফেরার লড়াইয়ে নেমেছেন এই ফরোয়ার্ড।

গত মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া লিগে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে সান্তোসের হয়ে জোড়া গোল করে দলকে জেতান নেইমার। ২০২২ সালের আগস্টের পর প্রথমবার টানা পাঁচটি ম্যাচ পুরো সময় খেলেন এই ব্রাজিলিয়ান তারকা। ক্লাব পর্যায়ের ম্যাচে জোড়া গোলের দেখাও পেলেন প্রায় তিন বছর পর। সেই ম্যাচে মাঠেই উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবলের বেশ কয়েকজন প্রতিনিধি। ম্যাচশেষে নেইমারকে প্রশ্ন করা হয়, উপস্থিত কর্তাদের মুগ্ধ করতে পেরেছেন কি না? উত্তরে এই তারকা জানান, কারও কাছেই তার কিছু প্রমাণ করার নেই।

সান্তোসের ফরোয়ার্ড নেইমার বলেন, আমার নিজেকে কারও কাছে প্রমাণ করার কোনো কিছু নেই, সবাই জানে আমার মান। আমি সুস্থ, সম্পূর্ণ ফিট আছি-বাকিটা তাদের ওপর। জিততে পেরে ভালো লাগছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে, এমন পারফরম্যান্সের পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমার এক সাক্ষাৎকারে বলেছেন, নেইমারকে ইউভেন্টাসে দেখতে চান তিনি। আবারও ইউরোপে খেলবেন নেইমার-এমনটাই প্রত্যাশা ইউভেন্টাসের এই সেন্টার-ব্যাকের।

এর আগে, পিএসজিতে থাকাকালীনও গুঞ্জন ছিল, ইতালিয়ান ক্লাবটিতে যেতে পারেন নেইমার। তবে বর্তমান ফিটনেস আর ইনজুরি ইস্যুই নেইমারের জাতীয় দল–ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বাঁ পায়ের ভয়ংকর চোটে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি নেইমারের। প্রায় এক বছর ছিলেন মাঠের বাইরে। তবে বিশ্বকাপকে সামনে রেখে সর্বোচ্চটা দিয়েই প্রস্তুত হচ্ছেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল, এরপর ৯ সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে লড়বে সেলেসাওরা। ইনজুরি-মুক্ত থেকে আনচেলত্তির সেই দলে নেইমার জায়গা করে নিতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে...

আওয়ামী আমলের মতো পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

দেশে ভবিষ্যতে আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছ...

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা