বিনোদন

প্রকাশ্যে নাগা চৈতন্য ও শোভিতার বিয়ের ছবি

আমার বাঙলা ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ৪ ডিসেম্বর। তেলুগু রীতি মেনে চার হাত এক হয়েছে দক্ষিণী তারকা জুটি নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার। আগস্টেই বাগদান সেরেছিলেন সেলেব দম্পতি। সম্পর্কের কথা একপ্রকার গোপনই রেখেছিলেন নাগা-শোভিতা। তবে সম্পর্ক নিয়ে একটা চর্চা অনেকদিন ধরেই চলছিল। সেই চর্চার মাঝেই যুগলের ছবি পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা।

বুধবার সন্ধ্যায় নতুন জীবনের যাত্রাপথ শুরু হলো তাঁদের। দিনভর ভক্তরা অপেক্ষায় ছিলেন জুটিকে বিয়ের সাজে দেখার জন্য। ধুমধাম করে আয়োজিত বিয়ের ছবি শেয়ার করেছেন অভিনেতার বাবা সুপারস্টার নাগার্জুন এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় নাগার্জুন লিখেছেন, ‘শোভিতা এবং নাগার একসঙ্গে জীবনের সুন্দর অধ্যায়ের শুরু। যা আমার জন্য একটি বিশেষ এবং আবেগময় মুহূর্ত বলা চলে। আমার প্রিয় ছায়াকে অভিনন্দন, এবং প্রিয় শোভিতাকে পরিবারে স্বাগত। তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেকখানি সুখ নিয়ে এসেছ।’

বিয়েতে নাগা পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্য দিকে, শোভিতার পরনে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। মাথায় চওড়া সোনার মাথাপট্টি, গলায় ভারী সোনার গয়না।

নাগা চৈতন্যর বিয়ের আসর বসেছিল হায়দরাবাদের আক্কিনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিওতে। সামান্থাকে ডিভোর্সের তিন বছর পর নতুন করে জীবন শুরু করেছেন তিনি। ৪ ডিসেম্বর রাত ৮.১৫ মিনিটে শুরু হয় তাঁদের বিয়ের শুভ অনুষ্ঠান। প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন সেখানে। যাঁরা নবদম্পতিকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নিলামে নতুন ইতিহাস, শীর্ষে ইয়ামাল

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

শুটিং সেটের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা