বিনোদন

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া গ্রেপ্তার

আমার বাঙলা ডেস্ক

রকস্টার অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি নিউইয়র্কের কুইন্সে সাবেক প্রেমিক ও তাঁর বান্ধবীকে খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। আলিয়ার (৪৩) বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি দোতলা গ্যারেজে আগুন ধরিয়ে দেন, এতে এডওয়ার্ড জ্যাকবস (৩৫) ও আনাস্তাসিয়া ইত্তিয়েনের (৩৩) মৃত্যু হয়।

কুইন্সের জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ সংবাদমাধ্যমকে জানান, গ্যারেজের ওপর তলায় বাস করতেন জ্যাকবস। আলিয়া ফাখরি গত ২ নভেম্বর ভোরে গ্যারেজে এসে তাঁকে লক্ষ্য করে ‘আজ সবাই মরবে’ বলে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে এক প্রত্যক্ষদর্শী বাইরে আসেন এবং দেখেন ভবনটি দাউ দাউ করে জ্বলছে।

ঘটনার সময় জ্যাকবস ঘুমাচ্ছিলেন। বান্ধবী ইত্তিয়েন আলিয়াকে সতর্ক করার জন্য নেমে এলেও জ্যাকবসকে বাঁচাতে আবার ভেতরে যান। কিন্তু কেউই নিরাপদে ভবন থেকে বের হতে পারেননি।

মেলিন্ডা কাটজের অফিস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যাকবস এবং ইত্তিয়েনের শ্বাসনালি পুড়ে যায়, তাপজনিত কারণেই তাঁরা মারা যান।

আলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, একটি গ্র্যান্ড জুরি তাঁকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করেছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, আলিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।

এরই মধ্যে আলিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

মেলিন্ডা কাটজ সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি আগুন লাগিয়ে দুই জন মানুষের জীবন নৃশংসভাবে শেষ করেছেন। ওই আগুনে আটকা পড়ে একজন পুরুষ এবং একজন নারী পুড়ে মারা যান।’

ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দিয়ে জানান, পোড়ার গন্ধ পেয়ে তিনি বাইরে বেরিয়ে দেখেন সিঁড়িতে রাখা একটি সোফায় আগুন জ্বলছে। তিনি আগুনের ওপর দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী বলেন, ইত্তিয়েনও তাঁর সঙ্গে লাফিয়ে পার হলেও, জ্যাকবসকে বাঁচানোর জন্য আবার ভেতরে যান।

প্রত্যক্ষদর্শী আরও জানান, জ্যাকবস ও আলিয়ার সম্পর্ক সুখের ছিল না। আলিয়া আগে একবার জ্যাকবসের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

জ্যাকবসের মা জ্যানেট নিউইয়র্ক পোস্টকে জানান, প্রায় এক বছর আগে জ্যাকবস আলিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু আলিয়া সেটি মেনে নিতে পারছিলেন না। তিনি আরও বলেন, তাঁর ছেলে প্লাম্বার ছিলেন। গ্যারেজটি একটি অ্যাপার্টমেন্টে রূপান্তরিত করার প্রকল্পে কাজ করছিলেন তিনি।

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তাঁদের মা মেরি ফাকরি বিশ্বাস করতে পারছেন না যে, আলিয়া কাউকে হত্যা করতে পারেন। তিনি বলেন, আলিয়া এমন একটা মেয়ে যে সবাইকে সাহায্য করার চেষ্টা করে। তিনি জানান, দাঁতের সমস্যার পর থেকে আলিয়া আফিমে আসক্তি হয়ে পড়েছিলেন। এই মাদকাসক্তির থেকে মুক্তির জন্য তিনি লড়াই করে যাচ্ছিলেন। এটি হয়তো তাঁর আচরণে প্রভাব ফেলেছে।

নার্গিস ও আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মুহাম্দর ফাকরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফাকরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা