বিনোদন

আরেক পাকিস্তানি টিকটক তারকার ভিডিও ফাঁস

আমার বাঙলা ডেস্ক

চলতি বছর শেষ কয়েক মাসের মধ্যে অন্তত পাঁচজন পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগের তৈরি হয়েছে দেশটিতে।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ অন্যান্য তারকারাও উদ্বিগ্ন। কেউ কেউ আবার এসব ঘটনার পর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে।

গত মার্চেই পাকিস্তানের বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা হারিম শাহর বাথরুম দৃশ্যের একটি ছোট্ট ভিডিও ফাঁস হয়। পরবর্তীতে টিকটকার মিনাহিল মালিক এবং ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ইমশা রেহমানের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়।

এবার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ল আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুযায়ী, মরিয়মের কথিত ছবি ও ভিডিও এক্স (সাবেক টুইটার) ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা যেন ছড়িয়ে দিয়েছে।

তবে কারা এসব ভিডিও প্রকাশ করছেন, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনো কোনো কথা বলেননি।

দেশটিতে ক্রমশ তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিজেদের একান্ত বিষয়গুলো এভাবে ফাঁস হওয়ায় সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন টিকটক তারকারা। এমনকি মানসিকভাবে ভেঙেও পড়ছেন অনেকে।

এ অবস্থায় আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় এখনো দোষীদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এমনকি এ ব্যাপারে এখনো কোনো কথা বলেননি টিকটকার মরিয়ম।

প্রসঙ্গত, এর আগে ভিডিও ফাঁসের ঘটনায় নেটিজেনদের তোপের মুখে অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ইমশা রেহমান। ইনস্টাগ্রাম ও টিকটকসহ অন্যান্য অ্যাকাউন্টগুলো ডিঅ্যাকটিভেট করেছিলেন তিনি।

এর আগে টিভি উপস্থাপিকা মাহিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে মাহিরা খান বলেন, আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা