খেলা

উরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কুইটোয় বাংলাদেশ সময় বুধবার (৩০ জুলাই) সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫–১ গোলে উড়িয়ে এই প্রতিযোগিতায় টানা পঞ্চম ফাইনালের দেখা পেয়েছে ব্রাজিল। এর আগে টানা চারবার ফাইনাল উঠে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা।

এখন পর্যন্ত এই প্রতিযোগিতার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। মাঝে একবার আর্জেন্টিনা শিরোপা জেতায় একটু ছন্দপতন হয়েছিল ব্রাজিলের। এখন দলটির অপেক্ষা নবম শিরোপা ঘরে তোলার। ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

এবারের ফাইনাল অবশ্য আগের আসরের ফাইনালকেই যেন মনে করিয়ে দিচ্ছে। ২০২২ কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল–কলম্বিয়া। ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩ গোল। আধা ঘণ্টা পেরোনোর আগে ৩ গোল এগিয়ে গিয়ে ম্যাচ একরকম শেষও করে দেয় প্রতিযোগিতার সফলতম দলটি।

বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর ব্রাজিল আদায় করে নেয় আরও দুই গোল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।

এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল ব্রাজিল।

আমারবাঙলা/ জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার কর...

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়...

গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস মন্ত্রীর

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানি...

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং...

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮১৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা