সংগৃহীত
বিনোদন

ঢাকাই জামদানিতে ভারতের মঞ্চে জয়ার চমক

বিনোদন প্রতিবেদক

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে ভারতের মঞ্চে চমক দেখিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যতিক্রমী নকশার জামদানি গায়ে চড়িয়েছিলেন এই অভিনেত্রী। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে নাকি ছয় মাস সময় লেগেছে।

সোমবার (১ ডিসেম্বর) মুম্বাইতে বসে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জামদানির ওই পোশাক পরা ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।

ফেসবুকে জয়া লিখেছেন, ‘আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।’

জয়া আরো লেখেন, ‘এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।’

জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।

২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত ‘কড়ক সিং’। তবে তিনি কোনো পুরস্কারের জন্য মনোনীত হননি। ‘কড়ক সিং’সিনেমাটি গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জয়ার সহশিল্পী ছিলেন। নিজে মনোনয়ন না পেলেও ‘কড়ক সিং’-এর মনোনয়নের খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কোরিয়ার সঙ্গে সিইপিএ, ৯৭% পণ্যে শুল্ক সুবিধা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব...

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত...

ববিতে বহিরাগত ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রশিবিরের একটি কর্ম...

‘শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’: মামুনুল হক

চব্বিশের গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসনির্ভর ছাত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা