রাজনীতি

৬ প্রতীক নিয়ে বিকেলে ইসিতে যাবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, আজ (রবিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল।

এদিকে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় ২৮ ফেব্রুয়ারি। এর চার মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল।

নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

সদস্য সচিব আখতার হোসেন বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী-নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরো বলেন, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

মাদক সম্রাট’ জুয়েল ধরাছোঁয়ার বাইরে

ইয়াবা ব্যবসা ও নানা অপরাধের অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি দেওয়ার অভিযোগ এলাকাব...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা