রাজনীতি

সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশ ইন করছে ভারত : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই সীমান্তে পুশ-ইন শুরু করেছে ভারত-এমনটাই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাই সরকারকে চাপে ফেলতেই বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার (২০ জুন) রাতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকায় জেলার আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যে পানির হিস্যা, তা আমরা পাই না। সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে-এমন ভয়াবহ অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে-কিন্তু নির্বাচন হলেই সব কাজ শেষ হবে না। সরকার গঠনের পর সেই সরকার যেন সঠিকভাবে কাজ করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোট আমাদের পবিত্র আমানত-মানুষের কল্যাণে ও ইসলামের কল্যাণে কাজ করবে, আমরা তাকেই ভোট দেব।

তিনি আরো বলেন, বিগত সরকারের সময় আলেম-ওলামাদের কোনো সহায়তা করা হয়নি। বিএনপি সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। আমরা ভিন্ন পথে রোজগারের কথা চিন্তা করতে পারি না। আমি ও আমার পরিবার সৎ পথে থেকে চলতে চাই, শুধু রাজনীতি করতে গিয়ে আমাকে পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। যতটুকু কাজ করবো, তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি। রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ-কষ্ট বুঝবে না। যে ব্যক্তিরা জনগণের সঙ্গে থেকে তাদের দুঃখ-কষ্ট বোঝে, তারা যদি নির্বাচিত হয়ে সংসদে যায়, তাহলেই তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যাবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা