সারাদেশ

শিবচরের বিল পদ্মা নদীতে নৌকা বাইচে দর্শনার্থীর ঢল

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর ও শিবচরের শেখপুরের বিল পদ্মা নদীতে বিশাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এই নৌকাবাইচ দেখতে শরিয়তপুর,মাদারীপুর ও ফরিদপুরসহ আশ- পাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ ভীড় জমান। স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্বস্ত্রীক,সন্তানদের নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

সরেজমিন জানা যায়, দুর-দুরান্ত থেকে ১০টি বাচারী নৌকা বাইচে অংশ নেয়। বিল পদ্মা নদীতে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকাবাইচ দেখার জন্য লাখো নারী-পুরুষ রাস্তার পাকা ব্রীজ, রাস্তার পাশে দাড়িয়ে, নৌকা, ট্রলাওে চড়ে বাইচ উপভোগ করেন। অনেকে ট্রলারে আসে ডিজে পার্টি নিয়ে।

শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। চিফ হুইপের সহধর্মিনী, ছেলে মেয়েরাও যোগ দেন বিশাল এই নৌকা বাইচে।

এছাড়া মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নৌকা বাইচে প্রথম স্থান লাভ করেন-শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মৃজাকান্দি জাগরন সংঘ, রানার্স আপ হয়-কালাম সিপাই ও দেলোয়ার সিপাই’র নৌকা এবং তৃতীয় স্থান লাভ করেন- মোঃতরিকুল ইসলামের নৌকা। প্রথম স্থানলাভকারীকে ১৩ সিএফটি ফ্রীজ দেয়া হয়, রানার্স আপপান ১১সিএফটি ফ্রীজ। তৃতীয় স্থান লাভ করা নৌকাকে ৪২ইঞ্চি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া নৌকাবাইচে অংশ নেয়া ৭টি নৌকাকে ও পুরস্কার বাবদ রঙ্গীন টেলিভিশন প্রদান করা হয়।

শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য এ নৌকা বাইচ। বাশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ বাইচ আয়োজন করেছে। উদ্দেশ্য যুবসমাজকে নির্মল আনন্দ দেয়। যুব সমাজ যে অপসংস্কৃতির দিকে ঝুকছে তা রোধ করাই এর উদ্দেশ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী বলেন, নৌকা বাইচ আমাদের দেশের ঐতিহ্য। এ আয়োজন ধরে রাখতে হবে। এত মানুষ দেখে মনে হচ্ছে এখনো মানুষ তার ঐতিহ্য ভুলে নাই।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা