ছবি-সংগৃহীত
সারাদেশ

এমপি খুরশিদ আলম আর নেই

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ এমপি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্য খুরশিদ আলম লক্ষ্মীপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন তিনি।

১৯৮৬-৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এছাড়াও লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাবেক সভাপতি।

পরিবার সূত্রে জানা গেছে, খুরশিদ আলম সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মদিন উল্যাহ বটু চৌধুরীর বড় ছেলে।

বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মরদেহ পৌর শহরের পারিবারিক কবরস্থানে এই এমপির মরদেহ দাফন করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা