ছবি: সংগৃহীত
সারাদেশ

বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশোরী ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। থানায় সাধারণ ডায়েরি করার ১৩ দিন পার হলেও অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশেষে বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা জাহেদা বেগম প্রধান অভিযুক্ত বখাটে যুবক ফাহিম আহমদসহ ৬ জনের বিরুদ্ধে বড়লেখা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের এক প্রবাসীর কন্যা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী (১৫)। একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ স্কুলে যাতায়াতের সময় প্রেমের প্রস্তাবের নামে দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল।

এ বিষয়ে ছাত্রীটি তার মাকে জানালে তিনি অভিযুক্ত যুবকের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থনা করেন। পরবর্তীতে ফাহিম আহমদের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও কিশোরী হওয়ায় তার বাবা-মা এতে রাজি হননি।

অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ফাহিম আহমদ ও তার সহযোগীরা জোরপূর্বক ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে অপহরণ করে।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, সাধারণ ডায়েরির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে ভুক্তভোগীর মা ৬ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা