সারাদেশ

বিদেশে প্রেম করে বিয়ে, যৌতুকলোভী স্বামীর প্রতারণায় স্ত্রী দিশেহারা

নোয়াখালী প্রতিনিধি

বিদেশে প্রেমের ফাঁদে পড়ে বিয়ে করেও যৌতুকলোভী স্বামীর প্রতারণা ও শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়ে দিশেহারা এক গৃহবধু আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী নামের স্বামী হাওলাতের নামে স্ত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রতারণা চালিয়ে আসছেন।

বিষয়টি নিয়ে স্থানীয় নারী-পুরুষ ও ভুক্তভোগী গৃহবধু রেনু বেগম জানিয়েছেন, দীর্ঘদিন আগে আবুধাবিতে একটি বোরকা কারখানা পরিচালনার সময় স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে পরিচয় হয়। পরে স্বামী প্রেমের ফাঁদে পেলে প্রায় ৩৫ হাজার দিরহাম দেনমোহর হিসেবে প্রদান করে ইসলামিক শরিয়া মোতাবেক রেনু বেগমকে বিদেশে বিয়ে করেন। এরপর বাংলাদেশে জমি রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বামী তার কাছ থেকে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা হাওলাত নেন।

২০০৬ সালে নোয়াখালীর ধর্মপুর গ্রামে ৫ ডিঙি জমি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দেন মোহাম্মদ আলী। জমি দখল বুঝিয়ে দিয়ে ভিকটিম দীর্ঘ ৩০ লাখ টাকা ব্যয়ে পাকা বাড়ি নির্মাণ করেন। ২০১১ সালে দেশে এসে ওই বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু যৌতুকের নামে স্বামী পুনরায় ৫ লাখ টাকা দাবি শুরু করেন এবং টাকা দিতে অস্বীকার করলে মারধর, মানসিক নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা চালান।

স্থানীয়দের হস্তক্ষেপে রেনু বেগম রক্ষা পেলেও স্বামী তালাকের হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। ভুক্তভোগী গৃহবধু ও স্থানীয়রা জানিয়েছেন, তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে স্ত্রীকে প্রতারণা ও অত্যাচার করে আসছেন এবং জমি রেজিস্ট্রি না করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করছেন। এ ঘটনায় রেনু বেগম নোয়াখালীর আদালতে স্বামী মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযোগে পুলিশ ও স্থানীয় একটি এসআইয়ের বিরুদ্ধে আচরণ ভঙ্গের কথাও উঠেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, বিষয়টি আদালতের ব্যাপার এবং পুলিশ এতে আর কোনো হস্তক্ষেপ করবে না।

এ ব্যাপারে মোহাম্মদ আলীর পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা