বাণিজ্য
এটিএনবাংলায় প্রচার হবে

শ্রমিকদের নিয়ে রিয়েলিটি শো’র  প্রধান বিচারক রাজীব মণি দাস

নিজস্ব প্রতিবেদক: ‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’ শীর্ষক রিয়েলিটি শো’র প্রধান বিচারক হলেন এই সময়ের প্রতিভাবান নাট্যকার, নাট্য নির্দেশক রাজীব মণি দাস। দেশের অন্যতম মানবিক মানুষ, জীবন্ত কিংবদন্তী ছাত্রবন্ধু ‘মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ’ এর উদ্যোগে অচিরেই এই মানবিক শো’টি শুরু হতে যাচ্ছে । যেখানে দেশের বিভিন্ন ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিকদের নিয়ে এর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। অসহায় ভিটামাটিহীন, ঘরহীন ব্যক্তি যিনি কোনো ইন্ডাষ্ট্রিতে চাকরিরত কিংবা অবসর প্রাপ্ত, আবার যার রয়েছে চতুষ্কোণ অভিজ্ঞতা ও মেধা। এমনই ব্যক্তিদের নিয়ে খুব শীঘ্রই এটিএন বাংলার পর্দায় আসছে ‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’। যেখানে মেধা-মনন-এবং অসহায় ব্যক্তিদের মানবিক জীবনকে এই রিয়েলিটি শো’র মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হবে।
এ প্রসঙ্গে রিয়োলিটি শোর প্রধান বিচারক রাজীব মণি দাস বলেন, এর আগেও আমি বেশ কয়েকটি রিয়েলিটি শো’র বিচার কার্যের দায়িত্ব পালন করেছি। তবে হাজারো বিনোদন শো’র পাশাপাশি এইরকম ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ গ্রহণের জন্য প্রথমে জীবন্ত কিংবদন্তী মিয়া আবদুল্লাহ ওয়াজেদ স্যারকে শ্রদ্ধা জানাই। যিনি বিনোদনের পাশাপাশি মানবিক উদ্যোগে এগিয়ে এসেছেন। আমি আশা করবো এই অনুষ্ঠানে দর্শক ব্যক্তিক্রম বিনোদন উপভোগ করবেন। অনুষ্ঠান প্রসঙ্গে বিচারক রাজীব মণি আরও বলেন, আমি গর্ববোধ করছি এই ভেবে যে, এ ধরনের অনুষ্ঠান কালের সাক্ষী হয়ে থাকবে বলে। কারণ, অতীতে এমন মানবিক রিয়েলিটি শো’ আমার জানামতে চোখে পড়েনি। তাই, এই অনুষ্ঠানটির সংশ্লিষ্ট সকলের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।
প্রসঙ্গত, রাজীব মণি দাস এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এশিয়ান টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস ২০২৩’, ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২-২০২৩’ প্রভৃতি। জানা গেছে রিয়েলিটি শো’টি খুব শিগগির এটিএন বাংলা টিভিতে সম্প্রচার হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা